Spread the love

বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস আজ রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এই উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে খারাপ আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার কোলাঘাটে জরুরি অবতরণ করে।

পরে সড়কপথে কেশপুরের মোহবনী গ্রামের উদ্দেশে রওনা হন মুখ্যমন্ত্রী। সেখানে ক্ষুদিরাম বসুর পৈতৃক বাসভূমিতে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। ক্ষুদিরামের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী।

জানা যায়, এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী ক্ষুদিরাম বসুর পৈতৃক বাসভূমিতে এসে শ্রদ্ধা জানালেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, অস্থিরতা সরিয়ে দেশবাসীকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে ক্ষুদিরামের আত্মবলিদান দিবসের বিশেষ গুরুত্ব রয়েছে।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।