Spread the love কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে প্রকাশিত হল বিশেষ গ্রন্থ ‘সবার উপরে উত্তম’-এর প্রথম খণ্ড। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের জার্নালিজম সার্টিফিকেট কোর্সের উদ্যোগে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে এই গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তমকুমারের পুত্রবধূ মহুয়া চট্টোপাধ্যায়। তিনি মহানায়কের জীবনদর্শনের কথা তুলে ধরে বলেন, উত্তমকুমার তাঁর জীবনে ‘ডিসিপ্লিন, ডিভোশন ও ডেডিকেশন’—এই তিন ‘ডি’-কে বিশেষ গুরুত্ব দিতেন। তাঁর মতে, এই মূল্যবোধই মহানায়ককে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিল। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কল্লোল পাল বলেন, “বাংলা সিনেমায় উত্তমকুমারের ধারে-কাছে কোনও অভিনেতাকে দেখা যায় না। তিনি কেবল একজন অভিনেতা নন, তিনি বাঙালির আবেগ।” গ্রন্থটির প্রথম খণ্ডে স্থান পেয়েছে ১০টি দেশের অধ্যাপক, সাংবাদিক ও উত্তম-অনুরাগীদের লেখা মোট ৫০টি প্রবন্ধ ও স্মৃতিচারণ। পাশাপাশি রয়েছে মহানায়কের জীবনের নানা দুষ্প্রাপ্য ছবি, পোস্টার ও ব্যক্তিগত চিঠিপত্র, যা পাঠকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। গ্রন্থের সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য অধ্যাপক সুখেন বিশ্বাস জানান, আগামী ৩ সেপ্টেম্বর ‘সবার উপরে উত্তম’-এর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হবে। পোস্ট ন্যাভিগেশন উত্তম স্মরণে কেওড়াতলায় আবক্ষ মূর্তি উন্মোচন, জন্মশতবর্ষ উপলক্ষে একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর