Spread the love নিজস্ব সংবাদদাতা, কলকাতা:বিশ্বখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহর জন্মদিন উপলক্ষে বঙ্গীয় গ্রন্থ শিল্প পরিষদের উদ্যোগে আয়োজিত এক স্মরণ অনুষ্ঠানে বইমেলার চরিত্র ও ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন রাজ্যসভার সাংসদ ও রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “বইমেলা কখনোই রাজনৈতিক একাধিপত্য বিস্তারের জায়গা নয়।” আন্তর্জাতিক কলকাতা বইমেলার সুবর্ণজয়ন্তী বর্ষে ভারতীয় সংস্কৃতি, সাহিত্য ও ঐতিহ্যকে আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি, স্থান সংকুলানের অভাবে বহু প্রকাশকের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, তা সংশ্লিষ্ট সব পক্ষের আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান হওয়া উচিত বলেও মত প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাহিত্যিক মালিনি গুহ বইমেলাকে পুনরায় কলকাতার ময়দানে ফিরিয়ে আনার সম্ভাবনা নিয়ে সব পক্ষকে আন্তরিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়, গবেষক জিষ্ণু বসু, মহারাজ নির্গুণানন্দ ব্রহ্মচারী, রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিত সরকার, সাংবাদিক প্রসেনজিৎ বক্সি-সহ বিশিষ্ট সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। বুদ্ধদেব গুহর স্মৃতিচারণার পাশাপাশি বাংলা সাহিত্য, বইমেলার ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিসরকে আরও সমৃদ্ধ করার বিভিন্ন দিক নিয়েও অনুষ্ঠানে আলোচনা হয়। পোস্ট ন্যাভিগেশন প্রথম পূজার মধ্য দিয়ে অমরনাথ যাত্রার আনুষ্ঠানিক সূচনা, ৩ জুলাই থেকে শুরু তীর্থযাত্রা অভিন্ন দেওয়ানি বিধির দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সম্মেলন, মুসলিম মহিলাদের সমান অধিকারের প্রশ্নে জোরালো সওয়াল