Spread the love

তিন দিন ব্যাপী চতুর্থ রেওয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়ে গেল। ২১ এবং ২২ শে মে এই চলচ্চিত্র উৎসবে মনোনীত ফিল্মগুলো প্রদর্শিত হল রায়া দেবনাথ অডিটোরিয়ামে। আগামী ২রা জুন কলকাতার ঐতিহ্যমন্ডিত রামমোহন লাইব্রেরী হলে প্রদর্শিত ফিল্মগুলোর বিজয়ীদের পুরস্কৃত করা হবে। রেওয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ডিরেক্টর নির্মাল্য বিশ্বাস জানালেন, “এই বছর ২৮টি ফিল্ম/ মিউজিক ভিডিও প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। এর মধ্যে রয়েছে ৭টি মিউজিক ভিডিও। মনোনীত মিউজিক ভিডিওগুলি হল ‘দিকশূন্যপুর’, ‘তুম মেরা দিল চোরি কিয়ে’, ‘নেশার কাজল’, ‘এই ভাবে মেঘ ভেসে যায়’, ‘রাধা জন্ম’, ‘তোর হতে চাই’, ‘যে ছিল আমার স্বপনচারিণী’। মনোনীত ফিল্মগুলো হল ‘কাঁদছো কেন খোকা খুকু’, ‘আমি নায়িকা হব’,

‘আয়নার আড়ালে’, ‘লুপড’, ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, ‘মুছে যাওয়া দিনগুলো’, ‘আম্রপালি’, ‘হারানো সুর’, ‘সাধক রামপ্রসাদ’, ‘তবুও মা’, ‘আমি সেই মানুষটা আর নেই’, ‘ইমপ্যাক্ট’, ‘চন্ডী’, ‘ইন্দু’, ‘ড্রপ’, ‘শিকর’, ‘ফেরা’, ‘তবু মনে রেখো’, ‘রাণীমার লালকুঠি’, ‘শেষ রাতের যাত্রী’, ‘বেঁচে থাকার গল্প’। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন অভিনেতা শুভজিৎ দাস, অভিনেত্রী রুমা ভদ্র, চিত্রপরিচালক নীলাঞ্জন ভৌমিক, গীতিকার ও চিত্রনাট্যকার অরুণিমা চ্যাটার্জী, ওয়ার্কিং প্রেসিডেন্ট সিনেমাথেক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল অজয় সেনগুপ্ত, জয়েন্ট সেক্রেটারি সিনেমাথেক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল ইন্দুভূষণ দাস, চিত্রপরিচালক অর্পিতা কামিল্যা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোরমা ঘোষ সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশনায় থাকছেন শর্মিলি বিশ্বাস ও তাঁর ড্যান্স ট্রুপ। মঞ্চস্থ হবে নাটক ‘খড়ির গন্ডীর ভিতর ছোট্ট রবি’। অংশগ্রহণে আরুশ সরকার, সৌম্যদীপ্তা দে, দুলাল সুর, অভিজিৎ বারুই, নন্দিতা বারুই, মানস ঘোষ।”

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।