Spread the love নতুন দিল্লিতে আনুষ্ঠানিকভাবে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষর করল ভারত ও নিউজিল্যান্ড। আজ কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল এবং নিউজিল্যান্ডের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী টড ম্যাকক্লে-র উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হয়। গত ডিসেম্বর মাসে চূড়ান্ত হওয়া এই চুক্তির ফলে ভারতীয় রপ্তানি ক্ষেত্রে ১০০ শতাংশ শুল্ক ছাড় নিশ্চিত হবে বলে জানানো হয়েছে। এর ফলে দেশের পরিষেবা, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, ঐতিহ্যবাহী ওষুধ এবং বিনিয়োগসহ একাধিক গুরুত্বপূর্ণ খাত বিশেষভাবে উপকৃত হবে। বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের অবস্থানকে শক্তিশালী করবে। পাশাপাশি, নতুন কর্মসংস্থান এবং বিনিয়োগের সুযোগও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। পোস্ট ন্যাভিগেশন কলকাতায় হুগলি তীরে প্রধানমন্ত্রীর সময় কাটানো, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংলাপ