Spread the love কলকাতার কাছে বারাসাতে গড়ে উঠল একটি নতুন আবাসিক ক্রিকেট অ্যাকাডেমি। প্রথম পর্যায়ে এখানে ২০০ জন ক্রিকেটারকে প্রশিক্ষণ দেওয়া হবে, যার মধ্যে ৫০ জন মেয়েও রয়েছেন। এই অ্যাকাডেমির টেকনিক্যাল ডিরেক্টর ও মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন প্রাক্তন ক্রিকেটার সৌরাশিশ লাহিড়ী। আজ কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সৌরাশিশ লাহিড়ী জানান, এই অ্যাকাডেমি ভবিষ্যতে বাংলার ক্রিকেটের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। গত ১১ তারিখ থেকে বারাসাতের অ্যাডামাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রায়াল প্রক্রিয়া শুরু হয়েছে। এখনও পর্যন্ত ২৫ জনের নাম নথিভুক্ত হয়েছে। অ্যাডামাস গ্রুপের চেয়ারম্যান ড. সমিত রায় বলেন, তাঁদের লক্ষ্য শুধু দক্ষ ক্রিকেটার তৈরি করা নয়, বরং এমন মানুষ গড়ে তোলা যারা শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। পোস্ট ন্যাভিগেশন ওয়ার্ধার সেবাগ্রাম আশ্রমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শ্রদ্ধা নিবেদন, রোপণ করলেন চারা গাছ অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন শুরু, ৩ জুলাই থেকে ৫৭ দিনের তীর্থযাত্রা