Spread the love পশ্চিমবঙ্গ নাট্য একাডেমী সংলগ্ন তৃপ্তি মিত্র নাট্য গৃহে সম্প্রতি আয়োজিত হলো বর্ণাঢ্য অণু নাটক উৎসব, যেখানে হাওড়া নাট্যজন নাট্য সংস্থার উদ্যোগে অংশ নেয় মোট ১৯টি নাট্যদল। নাট্যপ্রেমীদের উপস্থিতিতে উৎসবটি পরিণত হয় এক সাংস্কৃতিক মিলনমেলায়। উৎসবের প্রথম দিনে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের অধ্যাপক শ্রী সৌমিত্র বসু, অণু নাটক বিকাশ মঞ্চের সম্পাদক শ্রী মৃণাল দে এবং পশ্চিমবঙ্গ নাট্য একাডেমী পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট নাট্যকার শ্রী সঞ্জয় চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের সূচনায় কিংবদন্তি অভিনেত্রী তৃপ্তি মিত্রের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও “হাওড়া নাট্যজন নাট্য সম্মান – ২০২৬” প্রদান করা হয় নাট্যকার শ্রী সঞ্জয় চট্টোপাধ্যায়কে। তাঁর হাতে এই সম্মান তুলে দেন হাওড়া নাট্যজনের প্রতিষ্ঠাতা অভিনেত্রী শ্রীমতী মৌসুমী সাউ। উৎসবে অংশগ্রহণকারী নাট্যদলগুলির মধ্যে উল্লেখযোগ্য—পিন্ডিরা ইলোরা নাট্য দল (লাশ), হাওড়া শৈল্পিক (ফস্টার ফাদার), বালিগঞ্জ অন্তর্মুখ (বানানো গল্প), জয়পুর সাংস্কৃতিক প্রাঙ্গণ (কু লগ্ন), অমোঘ শ্রাবনী (সহ গমন), হাওড়া রূপণ (গিরগিটি), কলকাতা শেমুশি (দাহ), থিয়েটার ফর্মেশন পরিবর্তক (মেশিন), জর্দাবাগান প্রশ্বাস (প্রিয় অনিমেষ), বাগুইআটি সহজিয়া (এখন পদ্মা পাড়ে রবি ঠাকুর), নবাঙ্কুর (বোমা), কাদারাট গৌরশিখা রেপার্টরি (অ্যারেস্ট), খড়দহ নাট্য মুখ (খোকা ফিরে এলো), বাকসা ব্রাত্য নাট্যজন (বোমকেস), আবছায়া থিয়েটার গ্রুপ (তিলোত্তমা), হাওড়া নাট্যজন (গলদা চিংড়ি), হাওড়া থিয়েটার উইংস (ক্ষত), বিরাটি সৃজন (মাত্র ১ টাকা) এবং গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা (পেনা পালালো) দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিল থিয়েটার ফর্মেশন পরিবর্তকের পরিবেশিত সফদর হাসমির বিখ্যাত নাটক “মেশিন”, যা ১৯টি নাটকের মধ্যে একমাত্র হিন্দি ভাষায় মঞ্চস্থ হয়। হাওড়া নাট্যজনের কর্ণধার অজয় সাউ জানান, দীর্ঘদিনের প্রস্তুতি ও দলের সদস্যদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এই উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীমতী শ্রীময়ী ভদ্র দাস, সুমিত (চরণ) ও মৃণাল দে। সমগ্র উৎসব জুড়ে নাট্যচর্চার এক আন্তরিক ও প্রাণবন্ত আবহ দর্শকদের মুগ্ধ করে। পোস্ট ন্যাভিগেশন প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে ‘ছবিওয়ালা’—বিনামূল্যে মুক্তির উদ্যোগে আবেগঘন শ্রদ্ধাঞ্জলি কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে-এর প্রয়াণে শোকস্তব্ধ দেশ