Spread the love ৮,০০০-এরও বেশি গানের সম্ভার নিয়ে স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে কানেক্টেড মোবিলিটিতে পা রাখল ভারতীয় হোমগ্রোন কারাওকে প্ল্যাটফর্ম কলকাতা, ৩১ আগস্ট ২০২৬: ভারতীয় হোমগ্রোন কারাওকে ও সোশ্যাল মিউজিক প্ল্যাটফর্ম স্টারমঞ্চ এবার কানেক্টেড মোবিলিটি ক্ষেত্রে প্রবেশ করল। সদ্য লঞ্চ হওয়া MG Hector Tomahawk-এর সঙ্গে সংযুক্তির মাধ্যমে স্টারমঞ্চ স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে গাড়ির বিনোদন ব্যবস্থায় নিয়ে এল এক অভিনব ও প্রথম-of-its-kind ইন্টার্যাকটিভ কারাওকে অভিজ্ঞতা। স্টারমঞ্চ কারাওকে অ্যাপের মাধ্যমে গাড়ির যাত্রীরা নিজেদের পছন্দের গান বেছে নিয়ে সেই গানের সঙ্গে গলা মেলাতে এবং নিজেদের পারফরম্যান্স রেকর্ড করতে পারবেন। বলিউড, আঞ্চলিক, ভক্তিমূলক এবং শিশুদের জন্য তৈরি গানসহ ৮,০০০-এরও বেশি কারাওকে ট্র্যাকের বিশাল সম্ভার রয়েছে এই প্ল্যাটফর্মে। ফলে গাড়ির কেবিনই হয়ে উঠতে পারে পরিবার, বন্ধু এবং সংগীতপ্রেমীদের জন্য একটি ইন্টার্যাকটিভ বিনোদনের জায়গা। MG Hector Tomahawk-এ গাড়ি নির্মাতার দাবি অনুযায়ী, ভারতের প্রথম Gen AI-powered in-car karaoke experience যুক্ত করা হয়েছে। প্রচলিত গাড়ির বিনোদন ব্যবস্থায় যেখানে মূলত অনলাইন মিউজিক শোনা বা ভিডিও দেখার উপর জোর দেওয়া হয়, সেখানে স্টারমঞ্চের এই উদ্যোগ যাত্রীদের সরাসরি সংগীতের সঙ্গে যুক্ত হয়ে গান গাওয়া, পারফর্ম করা এবং একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ দেবে। এই সংযুক্তি স্টারমঞ্চের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্প্রসারণ। বাংলা উদ্যোগপতি ও সংগীতপ্রেমী রণদীপ ভট্টাচার্য-র প্রতিষ্ঠিত স্টারমঞ্চের মূল লক্ষ্য ছিল গানকে আরও সহজলভ্য এবং সামাজিক করে তোলা। সেই মোবাইল কারাওকে অ্যাপ এবার ধীরে ধীরে কানেক্টেড গাড়ির বিনোদন প্রযুক্তির ক্ষেত্রেও নিজেদের জায়গা তৈরি করছে। সাপ্তাহিক ছুটিতে পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার সময় একসঙ্গে গান গাওয়া, বন্ধুদের সঙ্গে দীর্ঘ পথযাত্রায় জনপ্রিয় পুরনো গান ফিরে দেখা কিংবা সংগীতের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়াতে চাওয়া নতুন গায়কদের জন্য—স্টারমঞ্চের লক্ষ্য যাত্রাপথকে আরও আনন্দদায়ক ও অংশগ্রহণমূলক করে তোলা। এই উদ্যোগ ভারতীয় প্রযুক্তি সংস্থাগুলির কানেক্টেড-মোবিলিটি ইকোসিস্টেমে ক্রমবর্ধমান অবদানের ছবিটিও তুলে ধরছে। গাড়ি যখন ধীরে ধীরে শুধুমাত্র যাতায়াতের মাধ্যমের পরিবর্তে ডিজিটালভাবে সংযুক্ত একটি লাইফস্টাইল স্পেসে পরিণত হচ্ছে, তখন কারাওকের মতো ইন্টার্যাকটিভ ফিচার গাড়ির বিনোদন ব্যবস্থাকে প্রচলিত অডিও ও ভিডিও স্ট্রিমিংয়ের বাইরেও নিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে স্টারমঞ্চের প্রতিষ্ঠাতা রণদীপ ভট্টাচার্য বলেন,“কলকাতা বরাবরই এমন একটি শহর, যেখানে সংগীত মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। এই শহরে বড় হয়ে ওঠাই আমার সংগীত ও গল্প বলার প্রতি ভালোবাসাকে অনুপ্রাণিত করেছে। স্টারমঞ্চের মাধ্যমে গানকে আরও সহজলভ্য এবং সামাজিক করে তোলাই আমাদের মূল লক্ষ্য। স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে মানুষের প্রতিদিনের যাত্রাপথে কারাওকেকে নিয়ে যাওয়া সেই লক্ষ্যের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা চাই না মানুষ শুধু গান শুনুক—আমরা চাই তারা নিজেরাও সেই সংগীতের অংশ হয়ে উঠুক।” স্টারমঞ্চের জন্য এই সংযুক্তি মোবাইল ডিভাইসের বাইরেও নতুন ব্যবসায়িক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। একই সঙ্গে এটি দেখিয়ে দিচ্ছে, কীভাবে একটি ভারতীয় হোমগ্রোন বিনোদন প্রযুক্তি প্ল্যাটফর্ম দেশের মূলধারার অটোমোটিভ অভিজ্ঞতার অংশ হয়ে উঠতে পারে। পরিবর্তিত ভোক্তা-চাহিদারও প্রতিফলন রয়েছে এই উদ্যোগে। কানেক্টেড গাড়িগুলি ক্রমশ শুধু যাতায়াতের মাধ্যম না থেকে বিনোদন, যোগাযোগ এবং একসঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মতো ইন্টার্যাকটিভ স্পেসে পরিণত হচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়েই গাড়ির ভিতরের বিনোদনের নতুন সম্ভাবনা তৈরি করছে স্টারমঞ্চ। পোস্ট ন্যাভিগেশন মধ্যমগ্রামে উত্তর ২৪ পরগনা মহিলা কো-অপারেটিভের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী