Spread the love কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বিধায়কদের সংসদীয় গণতন্ত্রের রীতি-নীতি, বিধানসভার কার্যপ্রণালী, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং সাংবিধানিক দায়িত্ব সম্পর্কে সম্যক ধারণা প্রদান করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু, রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু-সহ রাজ্য ও কেন্দ্রের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। উদ্বোধনী পর্ব শেষে অতিথিবৃন্দ এবং নবনির্বাচিত বিধায়কদের নিয়ে একটি গ্রুপ ফটো তোলা হয়। বক্তারা তাঁদের বক্তব্যে নবনির্বাচিত বিধায়কদের গণতান্ত্রিক মূল্যবোধ, সংসদীয় শিষ্টাচার এবং জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি বিধানসভার কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও জনমুখী করে তুলতে সকল সদস্যকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। পোস্ট ন্যাভিগেশন অভিন্ন দেওয়ানি বিধির দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সম্মেলন, মুসলিম মহিলাদের সমান অধিকারের প্রশ্নে জোরালো সওয়াল পহেলগাঁও ও বালতাল রুটে শুরু হলো পবিত্র অমরনাথ যাত্রা, চলবে ২৮ আগস্ট পর্যন্ত