Spread the love

ক্যান্টনমেন্ট, সোমা ভট্টাচার্য: পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার গঠনের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিজয় উৎসব ও নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় বুধবার ভাতৃ মিলনী ক্লাবের উদ্যোগে দমদমের নবনির্বাচিত বিধায়ক অরিজিৎ বক্সী-কে আন্তরিক সংবর্ধনা জানানো হয়।

ক্লাব প্রাঙ্গণে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত এই সংবর্ধনায় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য ও সদস্যারা। পুরুষ সদস্যরা উত্তরীয় পরিয়ে এবং মহিলা সদস্যরা পদ্মফুল দিয়ে বরণ করে নেন তাঁদের এলাকার জনপ্রিয় মুখ ও আইনজীবী অরিজিৎ বক্সীকে।

সকলের ভালোবাসা ও শুভেচ্ছায় আপ্লুত বিধায়ক অরিজিৎ বক্সী বলেন, “আরও কিছুটা সময়ের প্রয়োজন। ধীরে ধীরে সমস্ত দুর্নীতি দূর করে স্বচ্ছ ও উন্নত দমদম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। দমদমবাসীর কাছে আমার আবেদন, তাঁরা যেন ধৈর্য রাখেন এবং আমাদের উপর আস্থা বজায় রাখেন।”

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।