Spread the love শমীক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যে আগামী ১০০ দিনের মধ্যে নতুন জমি নীতি আনা হবে। কলকাতায় ভারত চেম্বার অব কমার্স-এর এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নতুন জমি নীতি ছাড়া রাজ্যে কর্মসংস্থানের অগ্রগতি সম্ভব নয়। তিনি আরও বলেন, শিল্প ও বিনিয়োগ বাড়াতে স্বচ্ছ ও কার্যকর জমি নীতি অত্যন্ত জরুরি। পাশাপাশি দল ও সরকারের মধ্যে বিভাজন রেখা বজায় রেখেই কাজ করা হবে বলেও মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি। পোস্ট ন্যাভিগেশন ভারত-মার্কিন সম্পর্ক নতুন উচ্চতায়, মোদীকে ‘বন্ধু’ বললেন ট্রাম্প মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবার’ শুরু, সল্টলেকে ভিড় চাকরিপ্রার্থীদের