Spread the love আজ Kolkata Press Club-এ Indo Bangla International Film Festival-এর এক বিশেষ কার্যক্রমের শুভ সূচনা হল। এই উদ্যোগের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন পঞ্চায়েত ও শহরাঞ্চলে শিক্ষামূলক ও তথ্যভিত্তিক স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র পচিমবঙ্গ এর ১১ জেলায় প্রদর্শনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বাংলা চলচ্চিত্রের প্রকৃত শক্তি সাধারণ মানুষের মধ্যেই নিহিত। তাই গ্রামবাংলা ও মফস্বলের দর্শকদের কাছে ভালো চলচ্চিত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই নতুন যাত্রা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন IBIFF India-র প্রেসিডেন্ট শ্রী দাস, ইস্টান ইন্ডিয়া মোশন পিকচারের সাধারণ সম্পাদক বিমল দে, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ড. প্রদীপ কুমার দাস, অ্যাডভোকেট বিক্রম দেব সেনগুপ্ত, নির্মাল্য বিশ্বাস, চান্দ্রিয়া বন্দ্যোপাধ্যায়, প্রলয় সেনগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, চলচ্চিত্র হোক সমাজ ও আগামী প্রজন্মের আলোর পথপ্রদর্শক। পোস্ট ন্যাভিগেশন বিজেপির জয় জাতীয় নীতির প্রতি জনসমর্থনের প্রতিফলন” — প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী