Spread the love

গণশক্তির প্রবীণ সাংবাদিক পার্থপ্রতিম নাগের জীবনাবসান হয়েছে। আজ দুপুর প্রায় পৌনে ১২টা নাগাদ পূর্ব মেদিনীপুরের তমলুকের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

গত কয়েক বছর ধরেই তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং নিয়মিত ডায়ালিসিস চলছিল। দীর্ঘ অসুস্থতার পর তাঁর প্রয়াণে সাংবাদিক মহল ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিপিআই(এম)-এর প্রবীণ নেতা বিমান বসু এবং পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। গণশক্তি পত্রিকার পক্ষ থেকেও জানানো হয়েছে গভীর শোক ও শ্রদ্ধা।

নিজের অঙ্গীকার অনুযায়ী মৃত্যুর পর তাঁর দেহ তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে দান করা হয়েছে। পাশাপাশি তাঁর চক্ষুদানও সম্পন্ন করেছে পরিবার, যা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ধরা থাকবে।

শেষযাত্রায় উপস্থিত ছিলেন সিপিআই(এম) পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, গণশক্তির সহকারী সম্পাদক অতনু সাহা সহ বহু পার্টি নেতাকর্মী এবং সহকর্মীরা। তাঁর প্রয়াণে এক অভিজ্ঞ সাংবাদিক ও মানবিক ব্যক্তিত্বকে হারাল সমাজ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *