Spread the love

ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে সারা দেশে। তাঁর অসামান্য কণ্ঠ ও বহুমুখী গানের ভাণ্ডার বহু দশক ধরে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে শোকবার্তায় বলেন, আশা ভোঁসলে ছিলেন ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ও বহুমুখী কণ্ঠস্বর। তাঁর সুরেলা কণ্ঠ ভারতের সঙ্গীত ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এবং আগামী প্রজন্মের শিল্পীদের অনুপ্রেরণা জোগাবে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-ও গভীর শোক প্রকাশ করে জানান, আশা ভোঁসলের প্রয়াণ দেশের সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি। তাঁর গানের উত্তরাধিকার চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।

এছাড়াও দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও শোক প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজ্যের শীর্ষ নেতারা আশা ভোঁসলের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।

উল্লেখ্য, কয়েক দশকের দীর্ঘ সঙ্গীত জীবনে আশা ভোঁসলে অসংখ্য হিন্দি, বাংলা সহ বিভিন্ন ভাষায় গান গেয়ে অসংখ্য শ্রোতার হৃদয়ে অমর হয়ে রয়েছেন। তাঁর প্রয়াণে ভারতীয় সঙ্গীত জগতে এক যুগের অবসান হল।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *