Spread the love নিজস্ব সংবাদদাতা, সিনেমা ও লিটারেচার: রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসী তথা সংস্থার ভাইস প্রেসিডেন্ট স্বামী ভজনানন্দজি মহারাজের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রামকৃষ্ণ মঠ ও মিশনের ভক্ত ও অনুরাগীদের মধ্যে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। জানা গিয়েছে, গতকাল বৃন্দাবনের রামকৃষ্ণ মিশন হাসপাতালে দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে রামকৃষ্ণ মঠ ও মিশন এক প্রবীণ, অভিজ্ঞ ও শ্রদ্ধেয় সন্ন্যাসীকে হারাল। দীর্ঘ সন্ন্যাসজীবনে তিনি আধ্যাত্মিক সাধনা, ধর্মীয় আদর্শ এবং রামকৃষ্ণ ভাবধারার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মহাপ্রয়াণে আধ্যাত্মিক জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। Post navigation বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা ও স্বামী বিবেকানন্দের মন্দিরে জানালেন শ্রদ্ধা