Spread the love

সিনেমা ও সাহিত্য প্রতিনিধি:
শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী-মনোনীত হিসেবে বিজেপির বরিষ্ঠ নেতৃত্বকে সঙ্গে নিয়ে লোক ভবনে রাজ্যপাল R. N. Ravi-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এদিন তিনি সরকার গঠনের বিষয়ে একটি স্মারকলিপি রাজ্যপালের হাতে তুলে দেন।

সূত্রের খবর, বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নতুন সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থনের বিষয়টিও রাজ্যপালের কাছে তুলে ধরা হয়।

লোক ভবনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপি শিবিরের দাবি, রাজ্যে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে চলেছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *