Spread the love ৫ই জুন ২০২৬ শুক্রবার শব্দবিতান প্রকাশনীর কর্ণধার ড. সুবিদিতা কুণ্ডুর ঐকান্তিক প্রচেষ্টায় “বৈশাখী বার্তা” পত্রিকা চতুর্থ বর্ষ উন্মোচিত হয় কলকাতার রায়া দেবনাথ অডিটোরিয়ামে। অনুষ্ঠানটি এতো সুন্দর ও সফল হওয়ার কৃতিত্ব ড. সমরেশ গুচ্ছাইত এর, যার সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না । মঞ্চাসীন গুণী ব্যক্তিবর্গ হলেন প্রধান অতিথি দুই বাংলার কবি আরণ্যক বসু, সভাপতি কবি অশোক মুখোপাধ্যায়, উপদেষ্টা সাহিত্যিক ও পরিচালক নির্মাল্য বিশ্বাস, উপদেষ্টা সাহিত্যিক ও কবি শ্রী সদ্যোজাত, বিশেষ অতিথি কবি সুনীল বণিক ও বিশেষ অতিথি সাহিত্যিক ও সম্পাদক সঞ্জয় কুমার দাস। এই দিন আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে গাছে জল দেওয়া হয় বন্দে মাতরম্ গানের মাধ্যমে । অনুষ্ঠানের শেষে জোয়ান গাছ বিতরণ করা হয় ।শব্দবিতান প্রকাশনী থেকে প্রকাশিত হয় আশালতা মাইতি সম্পাদিত সংকলন রবির কিরণে হাস্য রসের দ্যুতি, ববিতা সরকার গুহ রায় সম্পাদিত সংকলন রবিতেই রবি, প্রিয়ব্রত দাসের একক কাব্যগ্রন্থ অনুভবের ছোঁয়া, ড. বিজুরিকা চক্রবর্তীর একক কাব্যগ্রন্থ অসময়ের কবিতা, শিল্পী দাসের একক শ্রুতি নাটক গ্রন্থ চিলেকোঠার চাবি, অসীম মজুমদারের কাব্যগ্রন্থ কাস্তে চাঁদের উষ্ণতা, সুমন চক্রবর্তীর কাব্যগ্রন্থ অক্ষরের আয়না ও আকাশ বিশ্বাসের মাতৃশক্তি গ্রন্থ আসামের মাতৃকা। উপস্থিত অন্যান্য গুণীজন হলেন হরিদাস দেবনাথ, মৌ মিস্টি মণ্ডল, শুভ্র ব্যানার্জি, মলয় বর্ধন, বিবেক চক্রবর্তী, অনিল চন্দ্র শিকদার, পাপড়ি দত্ত, মিনু চক্রবর্তী, অনামিকা ঘোষ, জ্যোতির্ময় ঘোষ, মৌসুমী রায় চৌধুরী, অভিজিৎ বসু নিয়োগী, পৃথা বসু নিয়োগী, অভেদানন্দ পানিগ্রাহি, সুচরিতা বিশ্বাস, ঝিনুক দে দত্ত, লক্ষী দে, রমা গুপ্ত, সুজিত চৌধুরী, ইন্দ্রাণী চৌধুরী, প্রতিমা কর্মকার, স্মৃতিকনা সমাদ্দার চৌধুরী, অপর্ণা দাস, সমিত মজুমদার, দিব্যেন্দু ঘোষ, অনুরাধা চক্রবর্তী, মুনমুন মুখার্জি, গণেশ চন্দ্র নেয়ে, সায়ন্তিকা দাস ও আয়ুশ দাস এবং প্রমুখ সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমী ব্যক্তিত্ব। উদ্বোধনী সংগীত, অতিথি বরণ, গাছে জল দেওয়া, বই প্রকাশ, গাছ বিতরণ, শ্রুতি নাটক, নৃত্য, কবিতা পাঠ, কবিতা কোলাজ প্রভৃতির মধ্য দিয়ে এগিয়ে চলে শব্দবিতান প্রকাশনীর চতুর্থ বর্ষের এই অনুষ্ঠান। Post navigation কবিগুরু ররবীন্দ্রনাথ ঠাকুরের- জন্মমাসে এক ঐতিহাসিক স্মরণ