Spread the love

রামমোহন লাইব্রেরি হলে চতুর্থ রেওয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রদর্শিত ফিল্মগুলোর বিজয়ীদের পুরস্কৃত করা হল। রেওয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ডিরেক্টর নির্মাল্য বিশ্বাস জানালেন, “সেরা তিনটি ফিল্ম এবং একটি মিউজিক ভিডিওকে দেওয়া হয় নগদ অর্থ।” সেরা তিনটি ফিল্ম নির্বাচিত হল বিক্রম দেব সেনগুপ্তর ‘ফেরা’, অমিত ঘোষের রাণীমার লালকুঠি, ঋজু রায়ের কাহিনী ও শঙ্খদীপ চক্রবর্তী পরিচালিত ‘তবু মনে রেখো’। সেরা মিউজিক ভিডিও নির্বাচিত হল শুভঙ্কর সাউয়ের ‘তোর হতে চাই’। এছাড়াও মাইক্রো ফিল্ম ক্যাটাগরিতে ‘মুছে যাওয়া দিনগুলো’র জন্য বেস্ট ডিরেক্টর নির্বাচিত হলেন শ্রী দাস এবং বেস্ট মাইক্রো ফিল্ম নির্বাচিত হল রাজা মুন্সীর ‘আম্রপালী’। শর্ট ফিল্ম ক্যাটাগরিতে অমিত ঘোষ বেস্ট এক্টর, কল্যাণী ব্যানার্জী বেস্ট এক্ট্রেস, বিক্রম দেব সেনগুপ্ত বেস্ট ডিরেক্টর এওয়ার্ড জিতলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা শুভজিৎ দাস, অভিনেত্রী রুমা ভদ্র, চিত্রপরিচালক নীলাঞ্জন ভৌমিক, গীতিকার ও চিত্রনাট্যকার অরুণিমা চ্যাটার্জী, সিনেমাথেক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের ওয়ার্কিং প্রেসিডেন্ট অজয় সেনগুপ্ত, সিনেমাথেক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের জয়েন্ট সেক্রেটারি ইন্দুভূষণ দাস, চিত্রপরিচালক অর্পিতা কামিল্যা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোরমা ঘোষ, সঙ্গীত শিল্পী মণিদীপা চক্রবর্তী সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুরুতে আবৃত্তি পরিবেশন করেন ফুল গাঙ্গুলী, কিঙ্কর হালদার, অপর্ণা দাস, দীপক দীক্ষিত। অনুষ্ঠানে শর্মিলি বিশ্বাস ও তাঁর ড্যান্স ট্রুপ মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন। মঞ্চস্থ হল নাটক ‘খড়ির গন্ডীর ভিতর ছোট্ট রবি’।” নাটকটিতে অংশগ্রহণ করেন আরুশ সরকার, সৌম্যদীপ্তা দে, দুলাল সুর, অভিজিৎ বারুই, নন্দিতা বারুই, মানস ঘোষ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করলেন মণিদীপা চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করলেন নির্মাল্য বিশ্বাস।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *