Spread the love

নিজস্ব প্রতিনিধি শুক্লা গাঙ্গুলী কলকাতা :

প্রতিবছরের মতো এ বছরও কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘ–এর প্রধান কার্যালয়ে মহা শিবরাত্রি উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক মঞ্চের আয়োজন করা হয়। ১৪ ফেব্রুয়ারি, মহা শিবরাত্রির পুণ্যলগ্নের পূর্বদিনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভক্ত, সাধু–সন্ন্যাসী ও সনাতনপ্রেমী মানুষের উপস্থিতিতে এক গভীর আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।
এই বিশেষ অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবিগান শিল্পী ও কবিয়াল অসীম সরকার। তাঁর আগমন উপলক্ষে স্বামীজিগণ পুষ্পমাল্য সহযোগে তাঁকে বরণ করে নেন। অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সঙ্ঘের ওভারসিজ রিপ্রেজেন্টেটিভ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ অসীম সরকারকে “কবি সম্রাট” উপাধিতে ভূষিত করেন।
স্বামীজি তাঁর বক্তব্যে কবিগানের সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, কবিয়াল অসীম সরকার দীর্ঘদিন ধরে তাঁর কবিগানের মাধ্যমে সনাতন হিন্দু সমাজের চেতনা জাগ্রত করে চলেছেন। পরে কবিয়াল অসীম সরকার তাঁর কবিগান পরিবেশনের মাধ্যমে সনাতন ধর্মের চিরন্তনতা, ঐতিহ্য ও বিজ্ঞানসম্মত দিক তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানটি সনাতন সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক স্মরণীয় উৎসবে পরিণত হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *