Spread the love ওম স্বস্তি ফিল্মস প্রযোজিত এবং শ্রী দাস পরিচালিত আসন্ন বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাজল’-এর চারটি গানের রেকর্ডিং সফলভাবে সম্পন্ন হয়েছে। ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রিক রিকমন্ত্র। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন মিতাস ভট্টাচার্য, আর সুর সংযোজক হিসেবে কাজ করেছেন সায়ন প্রামাণিক (বিট্টু)। ইতিমধ্যেই ছবির গানগুলিতে কণ্ঠ দিয়েছেন মিতাস ভট্টাচার্য, শম্পা ব্যানার্জী এবং সুস্মিতা সেনগুপ্ত। নির্মাতাদের আশা, ছবির গানগুলি দর্শক-শ্রোতাদের মন জয় করবে। বর্তমানে ছবির অন্যান্য পোস্ট-প্রোডাকশনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র ‘কাজল’। Post navigation ফেডারেশন বৈঠক ঘিরে বিতর্ক, টেকনিশিয়ানদের বিক্ষোভে উত্তাল টলিপাড়া