Spread the love

সুব্রত কুমার সিংহের কাহিনী এবং অরুণিমা চ্যাটার্জীর চিত্রনাট্য এবং নির্মাল্য বিশ্বাসের পরিচালনায় নির্মিত টেলিফিল্ম ‘মারণ খেলা’ প্রদর্শিত হল রায়া দেবনাথ অডিটরিয়ামে। উপস্থিত দর্শকবৃন্দ এবং বিদগ্ধজনের প্রশংসা কুড়ালো ফিল্মটি। ছোটদের মোবাইলে গেম খেলার ভয়াবহ দিকটি তুলে ধরেছেন পরিচালক। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন এই ফিল্মের কলাকুশলীবৃন্দ। ফিল্মটিতে অভিনয় করেছেন সোমা চক্রবর্তী, নির্মাল্য বিশ্বাস, রেয়াংশ দাস, দেবযানী সিংহ, সুব্রত কুমার সিংহ, দুলাল সুর, অভিজিৎ বারুই, নন্দিতা বারুই। ফিল্মটির সহকারী পরিচালনায় ছিলেন প্রহেলিকা মাঝি, চিত্রগ্রহণ ও সম্পাদনায় সুবীর মন্ডল, রূপসজ্জায় সুৃমন্ত চক্রবর্তী ও মৈত্রেয়ী দাস, আলোকসম্পাতে সঞ্জীব। পরিচালক নির্মাল্য বিশ্বাস জানালেন, ‘আগামী ২রা জুন রামমোহন লাইব্রেরী অডিটোরিয়ামে এই ফিল্মের সকল কলাকুশলীদের সম্মানিত করা হবে।’

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *