Spread the love

কলকাতা: পেটের অসহ্য যন্ত্রণা ও আচমকা শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। গতকাল দুপুরে পেটে তীব্র ব্যথা নিয়ে আলিপুরের ওই হাসপাতালে চিকিৎসার জন্য যান তিনি।

হাসপাতালে পৌঁছনোর পর আচমকাই তাঁর শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যায়। পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করার সিদ্ধান্ত নেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাঁর শারীরিক পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *