Spread the love প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে প্রাক্তন বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী-কে, এমনই দাবি করলেন তিনি নিজেই। নায়কের বক্তব্য, ২০১৮ সালে একটি ছবিতে অভিনয়ের কথা হয়েছিল তাঁর। সেই ছবির জন্য অগ্রিম পারিশ্রমিকও নিয়েছিলেন তিনি। তবে পরবর্তীতে ছবিটির কাজ আর এগোয়নি। অভিনেতার অভিযোগ, গতকাল সেই প্রযোজক তাঁর কাছে এসে অগ্রিম টাকার দাবি করেন। জবাবে সোহম জানান, এই মুহূর্তে টাকা ফেরত দেওয়া সম্ভব নয়, তবে ছবিটির জন্য তিনি ডেট দিতে প্রস্তুত। এরপর রাতেই ফোন করে তাঁকে হুমকি দেওয়া হয় বলে দাবি অভিনেতার। সোহমের কথায়, ফোনে তাঁকে বলা হয়— “এখন সরকার বদলের পর তোমাকে সমস্যায় পড়তে হবে।” ঘটনায় যথেষ্ট আতঙ্কিত অভিনেতা। জানা গিয়েছে, আজই তিনি প্রশাসনের দ্বারস্থ হতে পারেন। Post navigation ইতালির শিল্পীর ভারতপ্রেমে মুগ্ধ প্রধানমন্ত্রী মোদী