Spread the love

বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট পরিচালক সুজিত গুহ গুরুতর অসুস্থ। ‘অমর সঙ্গী’, ‘মন মানে না’-সহ একাধিক জনপ্রিয় ছবি উপহার দেওয়া এই বর্ষীয়ান পরিচালক বর্তমানে ইস্কেমিক ব্রেন স্ট্রোকে আক্রান্ত। বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি বাড়ি ফিরেছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি।

পরিচালকের ভাগ্নে অত্রিজিৎ মৌলিক জানিয়েছেন, আগের তুলনায় সুজিত গুহর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও মাঝে মাঝে কথার ভারসাম্য হারিয়ে ফেলছেন তিনি। অনেক সময় পরিচিত মানুষদেরও চিনতে অসুবিধা হচ্ছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

অত্রিজিৎ মৌলিক বলেন, “আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছেন। তবে মাঝে মাঝে কথার ভারসাম্য হারিয়ে ফেলছেন। অনেক সময় কাউকে চিনতে পারছেন না। আগামী মঙ্গল বা বুধবার রুটিন চেকআপের জন্য হাসপাতালে যেতে হবে। আরও কিছু রিপোর্ট করানো বাকি রয়েছে।”

পরিবারের সদস্যরা আশাবাদী, ধীরে ধীরে সুজিত গুহর শারীরিক অবস্থার আরও উন্নতি হবে। বাংলা চলচ্চিত্র জগতের এই বর্ষীয়ান পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অনুরাগী ও শুভানুধ্যায়ীরা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *