Spread the love

উত্তর ২৪ পরগনার বারাসাত পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী সনৎ দাস ও তাঁর কয়েকজন বন্ধুকে ঘিরে উত্তেজনার ঘটনা ঘটল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাণীকণ্ঠ নগরের শশাঙ্কশেখর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পাশে শনিবার গভীর রাতে, আনুমানিক রাত ১১টা থেকে ১২টার মধ্যে এই ঘটনা ঘটে।

অভিযোগ, সেই সময় সনৎ দাস ও তাঁর বন্ধুরা সেখানে আড্ডা দিচ্ছিলেন। তখনই রাজীব সরকার, তাঁর ভাই সঞ্জীব সরকার ও আরও এক ব্যক্তি সেখানে এসে আচমকাই তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে বলে দাবি।

বিজেপি কর্মীদের পক্ষ থেকে বারাসাত থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরে রাজীব সরকারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং পরদিন তাঁকে বারাসাত আদালতে তোলা হয় বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, রাজীব সরকারের বিরুদ্ধে এর আগেও বিজেপি সমর্থকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছিল। অন্যদিকে তৃণমূল সমর্থক হিসেবে পরিচিত সন্দীপ সাহা ওরফে ‘বুধো’-র বিরুদ্ধেও বিজেপি সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের একাংশের।

ঘটনার সময় সনৎ দাসের পোশাক ছিঁড়ে যায় বলেও অভিযোগ উঠেছে। যদিও পরে পুলিশ এবং দুই পক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ঝামেলা মিটে যায় বলে জানা গিয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *