Spread the love সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে রহস্য-প্রেমের ছবি ‘বেপরোয়া’ বেশ কয়েক বছরের বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন আদৃত রায়। এবার নবাগতা আরিয়া রায়ের সঙ্গে জুটি বেঁধে তাঁকে দেখা যাবে ‘বেপরোয়া’ ছবিতে। এসভিএফ-এর প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন অভিরূপ ঘোষ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির মোশন পোস্টার। রহস্যময় আবহ, প্রেমের সঙ্গে জড়িয়ে থাকা অজানা কিছু নিয়ম এবং দুই মুখ্য চরিত্রের সম্পর্কের ইঙ্গিত—সব মিলিয়ে ছবির গল্প নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। তবে মূল রহস্য এখনও প্রকাশ্যে আনেননি নির্মাতারা। এই ছবির হাত ধরেই বড় পর্দায় আত্মপ্রকাশ করছেন আরিয়া রায়। অন্যদিকে, ‘নূর জাহান’, ‘প্রেম আমার ২’, ‘পাসওয়ার্ড’, ‘পরিণীতা’ ও ‘লকডাউন’-এর পর ফের সিনেমায় ফিরছেন আদৃত। ২০২১-এর ‘মিঠাই’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে জনপ্রিয়তা পাওয়ার পর বর্তমানে ‘কুমকুম’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। তবে ‘বেপরোয়া’-য় আদৃতের চরিত্র ঠিক কতটা ভিন্ন, তার উত্তর মিলবে ছবিটি মুক্তির পরই। সব ঠিক থাকলে সেপ্টেম্বরেই প্রেক্ষাগৃহে আসছে অভিরূপ ঘোষের ‘বেপরোয়া’। অনুরাগীদের অপেক্ষা এখন সেই দিনটির জন্য। Post navigation অভিনেতা জয় ব্যানার্জির স্মরণে নন্দনে প্রদর্শিত ‘আমাদের জয়’