Spread the love জম্মু-কাশ্মীরের পহেলগাঁও ও বালতাল—এই দুই রুট দিয়ে আজ সকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবারের পবিত্র অমরনাথ যাত্রা। ৫৭ দিনব্যাপী এই তীর্থযাত্রায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী অমরনাথ গুহা মন্দিরে প্রাকৃতিকভাবে গঠিত পবিত্র বরফের শিবলিঙ্গ দর্শনের উদ্দেশ্যে যাত্রা করছেন। তীর্থযাত্রীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট পবিত্র অমরনাথ যাত্রার সমাপ্তি হবে। Post navigation নবনির্বাচিত বিধায়কদের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন, উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্টজন প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য চালু হবে ইউনিক শিক্ষা নম্বর, জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার