Spread the love প্রায় দুশো দর্শকের উপস্থিতিতে একাডেমির মঞ্চে সফলভাবে অভিনীত হল বেলঘরিয়া থিয়েটার একাডেমির প্রযোজিত নাটক ‘পরচুলা’। নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং শিল্পীদের অভিনয় প্রশংসিত হয়। অনুষ্ঠান উপলক্ষে গ্রিনরুমে উপস্থিত ছিলেন অভিনেতা নীল, নাট্যব্যক্তিত্ব সতীনাথ মুখোপাধ্যায়, প্রখ্যাত সাহিত্যিক হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, বিশিষ্ট চিকিৎসক ডাঃ বারীন রায় চৌধুরী-সহ সমাজ ও সংস্কৃতি জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তি। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে। নাট্যপ্রেমী দর্শকদের উচ্ছ্বাস ও আন্তরিক সমর্থনে ‘পরচুলা’-র এই মঞ্চায়ন এক স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যায় পরিণত হয়। Post navigation দর্শকদের মন ছুঁলো নির্মাল্য বিশ্বাস পরিচালিত ‘মারণ খেলা’