Spread the love

বুধবার দুপুরে আচমকাই চাঞ্চল্য ছড়ায় টলিপাড়ায়। খবর আসে, গড়িয়াহাটের বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন পরিচালক অনীক দত্ত। তড়িঘড়ি তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাঁর অবস্থা সংকটজনক বলে জানা গেলেও, কিছুক্ষণের মধ্যেই টলিপাড়ায় ছড়িয়ে পড়ে পরিচালকের প্রয়াণের খবর।

কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ছাদ থেকে পড়ে যাওয়ার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা নিয়েও উঠছে নানা প্রশ্ন। ইতিমধ্যেই ঘটনাকে ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে।

টলিউডের জনপ্রিয় ছবি ভূতের ভবিষ্যৎ-এর পরিচালক হিসেবে বিশেষ পরিচিতি পেয়েছিলেন অনীক দত্ত। তাঁর আকস্মিক মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র মহলে। সহকর্মী, অভিনেতা-অভিনেত্রী থেকে অনুরাগীরা সকলেই স্তম্ভিত এই ঘটনায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *