Spread the love

ভারতের অন্যতম সম্মানজনক অসামরিক পুরস্কার পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক গম্ভীর ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন।

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি জগতে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মান প্রদান করা হয় অভিনেতাকে।

দীর্ঘ কয়েক দশক ধরে বাংলা সিনেমায় নিজের অভিনয় দক্ষতা, জনপ্রিয়তা এবং বহুমুখী চরিত্রের মাধ্যমে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন প্রসেনজিৎ। তাঁর এই সম্মানে খুশির আবহ টলিপাড়া থেকে শুরু করে সমগ্র বাংলা জুড়ে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *