Spread the love নিজস্ব সংবাদদাতা , বিশাল বিশ্বাস, বহরমপুর: পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক দীর্ঘ সংগ্রামের নাম Suvendu Adhikari। পূর্ব মেদিনীপুরের মাটিতে সাধারণ কর্মী হিসেবে রাজনীতি শুরু করা শুভেন্দু ধীরে ধীরে হয়ে ওঠেন বাংলার অন্যতম প্রভাবশালী জননেতা। নন্দীগ্রাম আন্দোলনের সময় তাঁর লড়াই ও নেতৃত্ব রাজ্য রাজনীতিতে এক নতুন অধ্যায় তৈরি করে। একসময় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ মুখ হলেও পরবর্তীতে আদর্শগত সংঘাত ও রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনে তিনি যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। এরপর থেকেই বাংলায় বিরোধী রাজনীতির অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন শুভেন্দু অধিকারী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি বর্তমান প্রাক্তন মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে পরাজিত করে জাতীয় রাজনীতিতেও বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এরপর রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে ধারাবাহিক আন্দোলন, সংগঠন শক্তিশালী করা এবং জনসংযোগ বাড়ানোর মাধ্যমে তিনি নিজেকে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এ রাজ্যের মানুষ বিপুল জনসমর্থন ও ২০০-রও বেশি আসনের ম্যান্ডেট দিয়ে ভারতীয় জনতা পার্টি-কে সরকার গঠনের পথে এগিয়ে দিয়েছে। সেই নতুন সরকারের পরিষদীয় দলনেতা হিসেবে উঠে এসেছে Suvendu Adhikari-র নাম। আজ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah বৈঠকের পর ঘোষণা করেন যে, পশ্চিমবঙ্গের পরবর্তী তথা বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নামই সামনে রাখা হয়েছে। এই ঘোষণার পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ও জল্পনা শুরু হয়েছে। আগামীকাল, ৯ মে ২০২৬ ব্রিগেড ময়দান-এ অনুষ্ঠিত হতে চলছে ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী , স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , এবং বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীগণ রাও থাকার সম্ভাবনা রয়েছে।ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা ও উন্মাদনা ছড়িয়ে পড়েছে। পোস্ট ন্যাভিগেশন প্রবীণ সাংবাদিক পার্থপ্রতিম নাগ আর নেই, মরণোত্তর দেহদান লোক ভবনে রাজ্যপালের সঙ্গে শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ, সরকার গঠনের দাবি পেশ