Spread the love

কলকাতা, ১ সেপ্টেম্বর: সাংবাদিকদের সামাজিক ও স্বাস্থ্য সুরক্ষা আরও সুদৃঢ় করার লক্ষ্যে রাজ্য সরকারের নতুন উদ্যোগের শুভ সূচনা হল নবান্ন সভাঘরে। এদিন ‘পশ্চিমবঙ্গ সাংবাদিক পেনশন যোজনা, ২০২৬’ এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় সাংবাদিকদের অন্তর্ভুক্তিকরণ কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী।

সাংবাদিকদের পেশাগত অবদানের প্রতি সম্মান জানিয়ে তাঁদের সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য পরিষেবার আওতায় আনার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। একইসঙ্গে সাংবাদিক এবং তাঁদের পরিবারের কল্যাণেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

রাজ্য সরকারের এই উদ্যোগ সাংবাদিকদের দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনেও সহায়তা করবে। সাংবাদিক সমাজের কল্যাণে এই নতুন ব্যবস্থাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।