Spread the love

কলকাতা, ৪ ফেব্রুয়ারি:
বিশ্ব ক্যান্সার দিবস ২০২৬ উপলক্ষে কলকাতায় ক্যান্সার চিকিৎসায় রোবোটিক সার্জারির ভবিষ্যৎ ও সম্ভাবনা নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করল CNCLabs Innovation International। অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তিনির্ভর রোবোটিক সার্জারির মাধ্যমে ক্যান্সার চিকিৎসাকে আরও নির্ভুল, নিরাপদ ও রোগীবান্ধব করে তোলার নানা দিক তুলে ধরা হয়।
আলোচনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও রোবোটিক সার্জারি বিশেষজ্ঞরা। তাঁরা জানান, অত্যাধুনিক রোবোটিক প্রযুক্তি জটিল ক্যান্সার অপারেশনকে সহজ করার পাশাপাশি অপারেশনের ঝুঁকি কমাচ্ছে এবং রোগীর দ্রুত আরোগ্যে সহায়তা করছে।


CNCLabs Innovation International-এর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে ভারতে সাশ্রয়ী ও সহজলভ্য রোবোটিক সার্জারি পরিষেবা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। বিশেষ করে গ্রাম ও মফস্বল এলাকার মানুষের কাছে এই উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, রোবোটিক সার্জারি ক্যান্সার চিকিৎসায় এক নতুন দিগন্তের সূচনা করেছে এবং আগামী দিনে এই প্রযুক্তি চিকিৎসাক্ষেত্রে বড় পরিবর্তন আনবে।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।