Spread the love

উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে এ রাজ্যেও নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র, ব্লক, মহকুমা ও জেলা সদরে দিনটি উদযাপিত হচ্ছে। রাজ্যস্তরীয় মূল অনুষ্ঠানটি আজ কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকগণ। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রাজ্যের যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক কাকলী মুখোপাধ্যায়। এই অনুষ্ঠানে বিশেষ নিবিড় সংশোধনী বা SIR কাজে উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বুথ লেভেল অফিসার ও সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক (AERO)-দের পুরস্কৃত করা হয়েছে। এছাড়া, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর আয়োজিত জাতীয় ভোটার দিবস উপলক্ষে রাজ্যজুড়ে অঙ্কন, প্রবন্ধ ও স্লোগান লিখন প্রতিযোগিতার বিজয়ীদের হাতেও এদিন পুরস্কার তুলে দেওয়া হয়।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।