
নিজস্ব প্রতিনিধি : শুক্লা গাঙ্গুলী কলকাতা
জন্মের পর শিশু সাধারণত মা বলেই কেঁদে ওঠে। ঠিক সেরকম ই মায়ের দুধ ই প্রথম খাদ্য শিশুর হয়। অনেক মায়ের প্রশ্ন থাকে কতদিন পর্যন্ত তার শিশু মায়ের দুধ পান করবে। চলুন জেনে নিই,শিশুর জন্মের প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো উচিত। এটি শিশুর বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা ও সুরক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু আমাদের দেশে হাসপাতাল বা বাড়ির বাস্তব পরিস্থিতি অনেক সময়েই আলাদা হয়ে যায়।
ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স (IAP) এর ৬৩তম জাতীয় সম্মেলন PDICON26 কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনের অন্যতম বিষয় ব্রেস্ট ফিডিং নিয়ে সচেতনতা বৃদ্ধি ও এবিষয়ে নার্সদের প্রশিক্ষণ।
IAP অ্যাকশন প্ল্যান – INSPIRE মডিউল (Innovetion in Science Pursuit for inspired research) একটি দেশব্যাপী জাতীয় পরিকল্পনা। দেশ জুড়ে সদ্যজাত ও শিশুদের দায়িত্বে থাকা নার্সদের সঠিক সময়ে শিশুদের অসুখ নির্নয় করা ও জীবনদায়ী চিকিৎসায় সাহায্যের বিষয়ে প্রশিক্ষিত করে তোলাই এই পরিকল্পনার লক্ষ্য।
এই প্রকল্পের অঙ্গ হিসাবে কলকাতার সল্টলেক ইএসআই এমবি স্কিমের অফিসে আয়োজিত প্রকল্পের প্রথম ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠান ও এই উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় সভাপতি ডা. নিলম মোহন, PDICON26এর কার্যকরী সভাপতি ডা. স্বপন পাত্র, কার্যকরী সম্পাদক ডা. অতনু ভদ্র, ইএসআই এমবি স্কিমের অফিসে ডা. তন্ময় চক্রবর্তি, ডেপুটি ডাইরেক্টর (মেডিক্যাল) ডা. অমিত ভট্টাচার্য্য প্রমুখ শিশু চিকিৎসকবৃন্দ।
আপনি কি মা হতে চলেছেন তাহলে শিশু স্বাস্থ্য বা মায়ের দুধ খাওয়ানো সম্পর্কে এই তথ্য আপনার।
