Spread the love

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী আজ দপ্তর অধীনস্থ চলচ্চিত্র ও টেলিভিশন প্রশিক্ষণ প্রতিষ্ঠান রূপকলা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন।

এই মতবিনিময় পর্বে প্রতিষ্ঠানের পঠনপাঠন, প্রশিক্ষণ ব্যবস্থা এবং সার্বিক পরিকাঠামো নিয়ে আলোচনা হয়। চলচ্চিত্র ও টেলিভিশন শিক্ষার ক্ষেত্রে রূপকলা কেন্দ্রের ভূমিকা আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিষ্ঠানটিকে উন্নত ও আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণের কথাও ব্যক্ত করেন রাষ্ট্রমন্ত্রী।

তাঁর এই পরিদর্শন ও মতবিনিময়কে কেন্দ্র করে প্রতিষ্ঠানের উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা এবং শিক্ষার্থীদের আরও উন্নত সুযোগ-সুবিধা প্রদানের বিষয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। আধুনিক প্রযুক্তি ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আগামী দিনে রূপকলা কেন্দ্রকে আরও সমৃদ্ধ করে তোলার সম্ভাবনাও এই উদ্যোগের মধ্য দিয়ে গুরুত্ব পেয়েছে।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।