Spread the love ওম স্বস্তি ফিল্মস প্রযোজিত, শ্রীদাসের ছবি বাংলা ছায়াছবি ‘কাজল’ আসতে চলেছে বড় পর্দায়। বারো বছর আগে বাবা-মাকে না জানিয়ে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছিল সতেরো বছরের কিশোরী কাজল। বারো বছর পর মৃত্যুশয্যায় শুয়ে মেয়েকে শেষবারের মতো দেখতে চান তার মা। কাজলকে খুঁজে বের করে ফিরিয়ে আনার দায়িত্ব পড়ে গ্রামের পরোপকারী যুবক বিশুর ওপর। কিন্তু বিশু কি খুঁজে পেয়েছিল কাজলকে? সে কি পেরেছিল মায়ের কাছে ফিরিয়ে আনতে? এই আবেগঘন কাহিনিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বাংলা ছবি ‘কাজল’।ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রিক রিকমন্ত্র। চিত্রগ্রহণ ও সম্পাদনায় কৃষ্ণা ভিলানি। সরকারি পরিচালনায় প্রলয় সেনগুপ্ত। সংগীত পরিচালনায় ও কণ্ঠে মিতাস ভট্টাচার্য , শম্পা ব্যানার্জি , সুস্মিতা সেনগুপ্ত এবং মেকআপ সুমিত সুপু। ছবিতে অভিনয় করেছেন অভীক ভট্টাচার্য, শান্তনা বসু, প্রার্থনা, রিতম, রাজিব দাস, মুরসাদ মন্ডল, নির্মাল্য বিশ্বাস, সান্তনা চালক, দুলাল সুর, মানস ঘোষ, শিশু শিল্পী আরুশ সরকার, ও সৌম্যদীপ্তা দে এবং স্বাগতা সুর।পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, বিচ্ছেদ ও আবেগের গল্প নিয়ে বড় পর্দায় আসতে চলেছে ওম স্বস্তি ফিল্মসের এই নতুন বাংলা ছবি ‘কাজল’। পোস্ট ন্যাভিগেশন SRFTI ক্যাম্পাসে গোলমালের ঘটনায় বিবৃতি কর্তৃপক্ষের, অনভিপ্রেত ঘটনা বলে জানালেন উপাচার্য