Spread the love নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৭ সেপ্টেম্বর: মিলন মেলা প্রাঙ্গণে দুর্গাপুজো ২০২৬-এর প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত হল বিশেষ সমন্বয় বৈঠক। বৈঠকে উপস্থিত থেকে পুজোর প্রস্তুতি ও সুষ্ঠু পরিচালনা সংক্রান্ত একাধিক নির্দেশিকা ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। ঐতিহ্য, সংস্কৃতি ও পুজোর পবিত্রতা বজায় রেখে দুর্গোৎসব পালনের জন্য সকল পুজো কমিটির কাছে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। ছোট ও কম বাজেটের পুজো কমিটিগুলিকে উৎসাহ দিতে ১ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়। পাশাপাশি পুজো কমিটিগুলির জন্য বিনামূল্যে বিদ্যুৎ এবং ফায়ার লাইসেন্সের ক্ষেত্রে ফি-মুক্তির ঘোষণাও করা হয়েছে। এবারের দুর্গাপুজোকে আরও আকর্ষণীয় করে তুলতে মহালয়াকে কেন্দ্র করে বিশেষ কর্মসূচি, ড্রোন শো ও রোড শো আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়। কয়েকটি জেলায় পুজো উপলক্ষে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। পুজো ও বিসর্জনকে ঘিরে প্রশাসনিক শৃঙ্খলা এবং ঐতিহ্য বজায় রাখার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পঞ্জিকা মেনে বিসর্জন সম্পন্ন করার পাশাপাশি পুজো এবং বিসর্জনের সময় ডিজে ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে বলে জানানো হয়। সমন্বয় বৈঠকে পুজোর নিরাপত্তা, শৃঙ্খলা, বিদ্যুৎ ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা এবং বিসর্জন ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিক ও পুজো কমিটিগুলিকে প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হয়। লক্ষ্য—ঐতিহ্য ও সংস্কৃতির মর্যাদা বজায় রেখে নিরাপদ, সুশৃঙ্খল ও উৎসবমুখর দুর্গাপুজো ২০২৬ উদযাপন। পোস্ট ন্যাভিগেশন হৃদযন্ত্রের চিকিৎসায় কলকাতার নতুন মাইলফলক