Spread the love

কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হলো ‘রেডিয়ো সেভ লাইভ’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। বিশ্বের বিভিন্ন প্রান্তে দুর্যোগ ও বিপর্যয় মোকাবিলায় বেতার ও হ্যাম রেডিওর ভূমিকা সম্পর্কিত নানা তথ্য ও গবেষণামূলক বিষয় তুলে ধরা হয়েছে বইটিতে। এছাড়াও যে কোনও ধরনের দুর্যোগ মোকাবিলায় বেতার যোগাযোগ ব্যবস্থায় মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

পরিবেশ সংগঠন ‘স্প্রিংগার নেচার’-এর উদ্যোগে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর-সহ সংগঠনের কর্মীরা। অনুষ্ঠানে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস বলেন, বেতার ও হ্যাম রেডিও সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে ‘রেডিয়ো সেভ লাইভ’ বইটি বিশেষভাবে সহায়ক হবে এবং দুর্যোগকালীন যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।