Spread the love

গরমের মধ্যে রেলযাত্রীদের জন্য বড় স্বস্তি নিয়ে আনুষ্ঠানিকভাবে চালু হল বারাসাত–শিয়ালদহ এসি লোকাল ট্রেন। প্রথম দিনেই এই পরিষেবাকে ঘিরে যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

এসি লোকাল চালু হওয়ায় নিত্যযাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক হবে বলে মনে করছেন অনেকে। তবে এরই মধ্যে নতুন দাবি তুলেছেন বসিরহাট–হাসনাবাদ শাখার যাত্রীরা। তাঁদের দাবি, ওই লাইনেও প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন। তাই দ্রুত বসিরহাট–হাসনাবাদ রুটেও এসি লোকাল চালু করা হোক। পাশাপাশি আরও এসি লোকাল চালানো এবং অতিরিক্ত স্টপেজের ব্যবস্থারও দাবি জানিয়েছেন তাঁরা।

এদিন বারাসাত স্টেশনে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত স্টেশনের স্টেশন ম্যানেজার এবং বারাসাত বিধানসভার বিধায়ক শংকর চ্যাটার্জি। নতুন পরিষেবা চালু হওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন এবং যাত্রী পরিষেবা আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।