Spread the love কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ২০২৬ সালের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, উচ্চমাধ্যমিক (কারিগরি ও বৃত্তিমূলক), আই.সি.এস.ই, আই.এস.সি., সি.বি.এস.ই (দশম ও দ্বাদশ) এবং মাদ্রাসা পরীক্ষায় সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রীদের এই বিশেষ অনুষ্ঠানে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। কৃতী পড়ুয়াদের হাতে স্মারক, উত্তরীয় ও শুভেচ্ছাপত্র তুলে দিয়ে তাঁদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন তিনি। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলার শক্তি ও সম্পদ। তাঁদের মেধা, পরিশ্রম এবং অধ্যবসায় রাজ্যকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। তিনি ছাত্রছাত্রীদের লক্ষ্য স্থির রেখে অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে চলার আহ্বান জানান। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন জেলার বহু কৃতী ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও উচ্ছ্বাস। শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য ছাত্রছাত্রীদের এই সম্মাননা আগামী দিনে তাঁদের আরও অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করছেন উপস্থিত শিক্ষাবিদ ও অভিভাবকেরা। পোস্ট ন্যাভিগেশন কলকাতা প্রেস ক্লাবে ইন্দো বাংলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের নতুন উদ্যোগের গ্রামের পথে চলচ্চিত্র উৎসব এর সূচনা