Spread the love কলকাতায় জাতীয় প্রযুক্তি দিবস উপলক্ষে Manipal Hospitals East আয়োজন করল ‘রোবোটিক সামিট ২০২৬’। অনুষ্ঠানে রোবোটিক-সহায়ক সার্জারির ভবিষ্যৎ, উন্নত চিকিৎসা প্রযুক্তি এবং রোগী পরিষেবায় এর ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন বিশিষ্ট চিকিৎসক ও বিশেষজ্ঞরা। সামিটে জানানো হয়, মণিপাল হসপিটালস ইস্টে ইতিমধ্যেই ৩০০০-রও বেশি সফল রোবোটিক সার্জারি সম্পন্ন হয়েছে। ৩০-জনেরও বেশি বিশেষজ্ঞ রোবোটিক সার্জন এবং পাঁচটি অত্যাধুনিক রোবোটিক সিস্টেমের মাধ্যমে ক্যানসার, কার্ডিয়াক, অর্থোপেডিক্স, ইউরোলজি-সহ একাধিক বিভাগে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Dr. Sushmita Mitra। এছাড়াও উপস্থিত ছিলেন Dr. Kunal Sarkar, Dr. Saurav Dutta, Dr. Bikash Kapoor-সহ হাসপাতাল গোষ্ঠীর একাধিক বিশিষ্ট চিকিৎসক। সামিটে রোবোটিক সার্জারিতে বিশেষ অবদানের জন্য ‘রোবোটিক ডক্টর ব্যাজ’ চালু করা হয় এবং জুন ২০২৬-এ একটি বিশেষ রোবোটিক ওয়ার্কশপ আয়োজনের ঘোষণাও করা হয়। পোস্ট ন্যাভিগেশন ভোট-পরবর্তী হিংসায় ‘জিরো টলারেন্স’, প্রশাসনকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দীর্ঘ আইনি জট কাটিয়ে ট্যাবের পুনর্নির্বাচন সম্পন্ন, পর্যটন শিল্পে নতুন দিশার বার্তা