Spread the love

নবান্নে আজ এক উচ্চপর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে রাজ্যের ভোট বা পরবর্তী যে কোনও হিংসার ঘটনায় “জিরো টলারেন্স” নীতি নেওয়ার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী।

মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা, স্বরাষ্ট্রসচিব সংঘমিত্র ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত এবং কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে সাধারণ মানুষের নিরাপত্তা ও রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের অগ্রাধিকারের বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

নিজের সমাজমাধ্যমের পোস্টে মুখ্যমন্ত্রী জানান, স্বচ্ছ ও কার্যকর প্রশাসন গড়ে তুলতেই নতুন সরকার বদ্ধপরিকর। রাজনৈতিক পালাবদলের পরবর্তী পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক কাজে গতি আনাই এখন সরকারের মূল লক্ষ্য বলেও ইঙ্গিত মিলেছে এই বৈঠক থেকে।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।