Spread the love নিজস্ব সংবাদদাতা, কলকাতা:পেশাগত নিষ্ঠা ও কার্যগত উৎকর্ষকে সম্মান জানাতে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে আয়োজিত হলো ৭০তম রেল সেবা পুরস্কার প্রদান অনুষ্ঠান। গতকাল অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (DRM) রাজীব সাক্সেনার সভাপতিত্বে রেলকর্মীদের অসামান্য অবদানকে মর্যাদা দেওয়া হয়। অনুষ্ঠানে সেই সমস্ত কর্মীদের “অটল নিষ্ঠা”-র স্বীকৃতি প্রদান করা হয়, যাঁদের নিরলস পরিশ্রম ও দায়িত্ববোধের ফলে ২০২৪-২৫ অর্থবছরে শিয়ালদহ ডিভিশন রেকর্ড সাফল্যের শিখরে পৌঁছেছে। তাঁদের কর্মনিষ্ঠা ও দক্ষতাই বিভাগকে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে উল্লেখ করেন কর্তৃপক্ষ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ERWWO-র সভাপতি নিধি সাক্সেনা, অতিরিক্ত বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ADRM) সহ বিভিন্ন শাখার আধিকারিকরা। পুরস্কারপ্রাপ্ত কর্মীদের সম্মাননা প্রদান এবং তাঁদের কাজের প্রশংসায় অনুষ্ঠানটি এক গর্বের মুহূর্তে পরিণত হয়। রেল প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতেও কর্মীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পোস্ট ন্যাভিগেশন জ্ঞান, মূল্যবোধ ও সামূহিক চেতনাতেই দেশের প্রকৃত শক্তি: উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় তফসিলি উপজাতি কমিশনের সাক্ষাৎ, পেশ বার্ষিক প্রতিবেদন