Spread the love নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ১৮ মার্চঃ শহর কলকাতায় রূপান্তর পুরুষ ও মহিলাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ক্রমশ তীব্রতর হচ্ছে। এই প্রেক্ষাপটে ১৭ মার্চ কলকাতা প্রেস ক্লাবে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ‘ট্রান্স ইয়ুথ ভয়েস’। সাংবাদিক সম্মেলনে উপস্থিত বক্তারা—সান চৌধুরী, দেবাংশু বিশ্বাস চৌধুরী, দীপন চক্রবর্তী ও জবালা—একযোগে দাবি করেন, প্রস্তাবিত ‘ট্রান্সজেন্ডার প্রটেকশন অ্যাক্ট ২০২৬’ বিলটি আইনে পরিণত হলে রূপান্তর পুরুষ ও মহিলাদের অস্তিত্বই চরম সঙ্কটে পড়বে। তাঁদের মতে, এই বিল বাস্তবায়িত হলে সামাজিক নিরাপত্তা ও স্বীকৃতির বদলে বৈষম্য আরও বৃদ্ধি পেতে পারে। বক্তারা জানান, সমাজের মূলধারায় নিজেদের জায়গা করে নেওয়ার লড়াই এখনও চলমান। এমন পরিস্থিতিতে নতুন আইন যদি তাদের অধিকার সীমিত করে, তবে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এদিন সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়, বিলটি পুনর্বিবেচনা করে অবিলম্বে প্রত্যাহার করা হোক। পাশাপাশি রূপান্তর মানুষদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে আরও সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক নীতির দাবি তোলা হয়। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এক স্পষ্ট বার্তা উঠে আসে—অধিকার রক্ষার লড়াইয়ে রূপান্তর মানুষরা আর পিছিয়ে থাকতে রাজি নন। পোস্ট ন্যাভিগেশন আয়কর দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, সম্মানিত হলেন কর্মী ও আধিকারিকরা বৃন্দাবন ও অযোধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পূজা, উন্নয়নের বার্তা