Spread the love

সিনেমা ও সাহিত্য | কলকাতা | ১৬ মার্চ ২০২৬

আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির জেরে কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটে রাজ্যের প্যাকেজিং ও প্রিন্টিং শিল্পে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক করল West Bengal Master Printers’ Association (ডব্লিউবিএমপিএ)।

সংস্থার মানদ সম্পাদক সুনীল খুরানা জানান, আন্তর্জাতিক অস্থিরতার সরাসরি প্রভাব পড়ছে কাঁচামালের বাজারে। কাগজ, বোর্ড-সহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণের দাম লাগামছাড়া হারে বাড়ছে। একইসঙ্গে সরবরাহ ব্যবস্থাও অনিশ্চিত হয়ে পড়ায় উৎপাদন ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা শিল্পের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

১৬ মার্চ কলকাতায় সংস্থার নিজস্ব সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি সঞ্জয় কুমার দে, সম্পাদক সুনীল খুরানা, যুগ্ম সম্পাদক সিদ্ধার্থ দে, কোষাধ্যক্ষ গৌতম মল্লিক এবং স্নেহাশিস গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্য সদস্যরা।

বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, যেমন—

কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি

আমদানিনির্ভর উপকরণের ঘাটতি

উৎপাদন ব্যয় বৃদ্ধি ও মুনাফা হ্রাস

ছোট ও মাঝারি শিল্প ইউনিটগুলির টিকে থাকার সংকট

সংস্থার তরফে জানানো হয়েছে, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে শুধু প্রিন্টিং ও প্যাকেজিং শিল্প নয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বৃদ্ধি পেতে পারে। এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর।

সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে আগামী দিনে শিল্প প্রতিনিধিদের নিয়ে বৃহত্তর বৈঠকের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, এই সংকটজনক পরিস্থিতি জনসমক্ষে তুলে ধরতে সংবাদমাধ্যমের সক্রিয় ভূমিকার উপরও জোর দিয়েছে সংস্থা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *