Spread the love

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
বাংলা চলচ্চিত্র জগতে আসতে চলেছে এক ভিন্নধর্মী রূপক গল্পের ছবি ‘কর্ম বৃত্ত – The Block’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবিটির প্রথম অফিসিয়াল পোস্টার, যা ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল ও আগ্রহ বাড়িয়ে তুলেছে।

Vikram Films-এর প্রযোজনায় এবং পরিচালক বিক্রম দেব সেনগুপ্তের পরিচালনায় নির্মিত এই ছবির গল্প আবর্তিত হয়েছে আধুনিক কর্পোরেট জীবনের বাস্তবতা ও মানুষের ব্যক্তিগত অস্তিত্বের দ্বন্দ্বকে কেন্দ্র করে। এক যুবকের কর্মজীবন কীভাবে ধীরে ধীরে তার ব্যক্তিগত জীবনকে গ্রাস করে ফেলে, সেই আবেগঘন ও প্রতীকী গল্পই ফুটে উঠবে বড় পর্দায়।

ছবিতে কর্পোরেট বসের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নির্মাল্য বিশ্বাস এবং কর্মচারীর ভূমিকায় দেখা যাবে অমিত ঘোষকে। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কল্যাণী ব্যানার্জী, সুমন বর্ধন, দুলাল সুর, বিক্রম দেব সেনগুপ্ত এবং মানস ঘোষ। এছাড়াও একাধিক শিল্পী গেস্ট অ্যাপিয়ারান্সে অভিনয় করেছেন।

চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সৌরভ দাস। ছবির পোস্ট প্রোডাকশনের সম্পূর্ণ কাজ—এডিটিং, কালারিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ফলি এবং সাউন্ড মিক্সিং—একাই সামলাচ্ছেন সুমন বর্ধন। উল্লেখযোগ্যভাবে, ছবির পোস্টার ডিজাইনও করেছেন পরিচালক নিজেই।

মেকআপের দায়িত্বে রয়েছেন টুসি ধর। ইতিমধ্যেই কলকাতার কসবা ও তার আশেপাশের বিভিন্ন এলাকায় ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে।

পরিচালকের কথায়, সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই মুক্তি পাবে ‘কর্ম বৃত্ত – The Block’। এখন দর্শকদের অপেক্ষা, বড় পর্দায় এই রূপকধর্মী ও হৃদয়স্পর্শী গল্প দেখার।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *