Spread the love কলকাতা | অনলাইন ডেস্ক: চিকিৎসকদের জীবনসংগ্রাম, দায়িত্ববোধ ও মানবিকতার গল্প নিয়ে বড়পর্দায় আসতে চলেছে ব্যতিক্রমী চলচ্চিত্র “প্রত্যাবর্তন – The Homecoming”। ছবিটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক—এর নির্মাণের সঙ্গে যুক্ত প্রায় সকলেই চিকিৎসক।কলকাতার মেডিক্যাল কলেজের চিকিৎসকদের উদ্যোগে নির্মিত এই ছবির পরিচালক ডা. শুদ্ধসত্ত্ব চ্যাটার্জি, কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ডা. চিন্ময় নাথ। পরিচালনা, অভিনয় ও সংগীত—প্রতিটি ক্ষেত্রেই চিকিৎসকদের সক্রিয় অংশগ্রহণ এই ছবিকে করেছে অনন্য।চলচ্চিত্রটিতে মেডিক্যাল ছাত্রছাত্রী ও চিকিৎসকদের দৈনন্দিন জীবন, মানসিক চাপ, পেশাগত চ্যালেঞ্জ এবং সামাজিক দায়িত্বের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। হাসপাতালের বাস্তবতা ও ব্যক্তিগত জীবনের দ্বন্দ্বের মধ্য দিয়ে এগিয়ে যায় এক আবেগঘন ‘হোমকামিং’-এর গল্প।নির্মাতারা জানিয়েছেন, খুব শীঘ্রই ছবিটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। চিকিৎসক সমাজের পাশাপাশি সাধারণ দর্শকদের কাছেও “প্রত্যাবর্তন – The Homecoming” বিশেষ সাড়া ফেলবে বলেই আশা করা হচ্ছে। Post navigation আদালতের রায়ে আর্থিক দুর্নীতি ও অন্যান্য যাবতীয় অভিযোগ থেকে অরদীপ চ্যাটার্জির সম্মানজনক ও নিঃশর্ত মুক্তি বিশ্ব ক্যান্সার দিবসে রোবোটিক সার্জারির ভবিষ্যৎ তুলে ধরল CNCLabs Innovation International