Spread the love

নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ১৮ জানুয়ারি

(হি. স.) : বর্ণাঢ্য ও সাফল্যের সঙ্গে সমাপ্ত হল ১৮তম খিদিরপুর উৎসব। এই উপলক্ষে খিদিরপুর উৎসব কমিটির উদ্যোগে একাধিক সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে নানা ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন স্থানীয় বাসিন্দারা।

রবিবার ছুটির দিনে উৎসব প্রাঙ্গণে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। হরিসভা স্ট্রীটে আয়োজিত ‘গো অ্যাজ ইউ লাইক’ অনুষ্ঠানটি দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। হনুমান মন্দিরের সামনে বিরাট মণ্ডপ বেঁধে অস্থায়ী মঞ্চে দিনভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উৎসবের অঙ্গ হিসেবে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে রক্তদান শিবিরটি সাফল্য লাভ করে।

উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উৎসব কমিটির সাধারণ সম্পাদক রাজেশ কুমার ঝা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *