
শুভঙ্কর সরকার-নিজস্ব সংবাদদাতা: শিবরাত্রির পুণ্য সন্ধ্যায় আলোর ঝলকানি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হলো আইসিসি মেন্স টি২০ বিশ্বকাপ২০২৬-এর জমকালো অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের পরই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত জাতীয় ক্রিকেট দল ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দল-এর মহারণে মুখোমুখি লড়াইয়ে উত্তেজনায় ফেটে পড়ে গোটা এশিয়া।
টসে জিতে পাকিস্তান প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে নামেন ভারতের ওপেনার ঈশান কিশান। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে দ্রুত রান ওঠে স্কোরবোর্ডে। কিশানের ঝোড়ো ইনিংস ও মাঝের সারির কার্যকর পারফরম্যান্সে নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ ১৭৫-৭ ।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুতেই হোচট শুন্য রানে প্যাভিলিয়নে ফেরেন শাহিবযাদা ফারহান,এরপর ৪০ রানের মধ্যেই ৪উইকেট হারায় পাকিস্তান এরপর আশানুরূপ ব্যাটিং না করতে পেরে ও দ্রুত উইকেট পতনে তাদের ব্যাটিং লাইন-আপে ধস নামে। ভারতের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান, ফলে ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। অবশেষে ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

শেষ পর্যন্ত দুই ওভার বাকি রেখেই ৬১ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ভারত। শিবরাত্রির পবিত্র রাতে এই জয়ে ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো, আর বিশ্বকাপের মঞ্চে এই জয় নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিল।
অবশেষে বলাই যায় টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের গতকালকের ম্যাচে ভারতের জন্য দিনটি ছিলো “জয় হে”